News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি, ৩জনের মৃত্যু
Image

আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি, ৩জনের মৃত্যু

আসানসোল, ১৪ ডিসেম্বর (হি. স.) আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে তিনজনের মৃত্যু। আর চারজন আহত হয়েছেন । বুধবার সন্ধেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই কম্বল নিতে হুড়োহুড়ি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে ।

আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু নিজে বেশ কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। তারপর ওখানে থেকে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী চলে আসার পর‌ই কে আগে শীতবস্ত্র নেবে তাই নিয়ে ঠেলাঠেলি শুরু হয় কয়েকহাজার মানুষের মধ্যে।সেই ঠেলাঠেলি বাড়তে বাড়তে প্রবল বিশৃঙ্খলায় পরিণত হয়। অনেকে পড়ে যান। তার জেরে পদপিষ্ট হন অনেকে। গুরুতর আহতদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই বৃদ্ধাকে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শিশুর নাম প্রীতি সিং। অপর যে দুই বৃদ্ধা মারা গিয়েছেন তাঁদের নাম চাঁদমণী দেবী ও ঝালি বাউরি। এছাড়াও আর‌ও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

এই ঘটনার পর‌ই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়েই জেলা হাসপাতালে গিয়ে হাজির হন আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।

Releated Posts

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top