News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ছোটদের ক্রিকেট : শ্রীমনের হাত ধরে আবারও জয়ী কেবিআই
Image

উদয়পুরে ছোটদের ক্রিকেট : শ্রীমনের হাত ধরে আবারও জয়ী কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। এবার বল হাতে বিধ্বংসী শ্রীমন দেবনাথ। দলনায়ক শ্রীমনের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে লো-‌স্কোইরং ম্যাচেও জয় পেলো কে বি আই সি সি ‘‌এ’ দল। জামজুরি কোচিং সেন্টারের বিরুদ্ধে। জামজুরি স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘‌এ’ দল মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সোমদেব শীল ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং শ্রীমন দেবনাথ ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। জামজুরির পক্ষে শুভজিৎ বর্ধন (‌৩/‌৫), সুবীর বৈদ্য (‌৩/‌৬) এবং প্রণজিৎ দেব (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে গেলো ২ ম্যাচে ব্যাট হাতে সকলের নজর কাড়া শ্রীমন দেবনাথের ভেলকির সামনে কুপোকাৎ হয়ে পড়ে জামজুরি। দল মাত্র ৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভজিৎ বর্ধন ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং কৃষান দাস ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। কে বি আই সি সি-‌র পক্ষে শ্রীমন দেবনাথ (‌৫/‌৫) এবং সুরজিৎ দেবনাথ (‌২/‌৪) সফল বোলার। দুরন্ত বল করার পুরস্কার হিসাবে ম্যাচ শেষে আম্পায়াj‌আ ম্যাচ বল তুলে দেন শ্রীমনের হাতে। ‌‌ ‌‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top