News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লোকসংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে করিমগঞ্জে অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন ও লোক-উৎসব
Image

লোকসংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে করিমগঞ্জে অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন ও লোক-উৎসব

করিমগঞ্জ (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : লোকসংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে করিমগঞ্জে অষ্টম দ্বিবার্ষিক লোকসংস্কৃতি সম্মেলন এবং লোক-উৎসব আগামী ১৭ এবং ১৮ ডিসেম্বর বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন ও করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে।

১৭ ডিসেম্বর পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিবসীয় অনুষ্ঠানের শুরু হবে। অমর পাল স্মৃতি মঞ্চ উদ্বোধন করবেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী রঞ্জিত পুরকায়স্থ। এর পর সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ১৮ ডিসেম্বর সাহিত্য আসর দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ‘’ভট্ট সংগীত : বরাক-ত্রিপুরার এক লুপ্ত সাংগীতিক ধারা’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য পেশ করবেন ত্রিপুরার লোকসাহিত্য গবেষক মণ্টু দাস। এর পর স্মরণিকা উন্মোচন সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে। দুদিন রাত আটটা থেকে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের বিশিষ্ট লোকসংগীত শিল্পী তন্বী দেব। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন লোকসংস্কৃতি মঞ্চের পদাধিকারীরা।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top