News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, মাফিয়াদের থেকে মুক্ত করা হয়েছে জমি : সিদ্ধার্থ নাথ সিং
Image

উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, মাফিয়াদের থেকে মুক্ত করা হয়েছে জমি : সিদ্ধার্থ নাথ সিং

নিউইয়র্ক, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, মাফিয়াদের থেকে মুক্ত করা হয়েছে জমি এবং তা দরিদ্রদের জন্য ব্যবহার করা হয়েছে। নিউইয়র্কে বললেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সিদ্ধার্থ নাথ সিং। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে নিউইয়র্কে সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, “উত্তর প্রদেশ প্রগতিশীল রাজ্যের মধ্যে রয়েছে। উত্তর প্রদেশে এমএসএমই-র সংখ্যা অনেক বেশি। আমরা উত্তর প্রদেশে আইনশৃঙ্খলার উন্নতি করেছি এবং জমি (মাফিয়া এবং ডনদের হাত থেকে) মুক্ত করেছি, দরিদ্রদের উন্নয়নে তা ব্যবহার করেছি।”

উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সিদ্ধার্থ নাথ সিং আরও বলেছেন, উত্তর প্রদেশের জন্য একটি অর্থনৈতিক মডেল রয়েছে, যা আমাদের মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। প্রসঙ্গত, উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমেরিকার কানেকটিকাটে মার্কিন বিমান নির্মাতা সিকোরস্কির প্রধান প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অবনীশ কে অবস্থি, প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এবং অন্যান্যরা।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top