News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুদিনের সফরসূচি নিয়ে মেঘালয়ের রাজধানী শিলং পৌছলেন তৃণমূল-প্রধান মমতা এবং অভিষেক
Image

দুদিনের সফরসূচি নিয়ে মেঘালয়ের রাজধানী শিলং পৌছলেন তৃণমূল-প্রধান মমতা এবং অভিষেক

শিলং, ১২ ডিসেম্বর (হি.স.) : আজ এবং আগামীকাল একাধিক অনুষ্ঠানে যোগদান করতে দুদিনের সফরে আজ সোমবার (১২ ডিসেম্বর) মেঘালয়ের রাজধানী শিলং এসেছেন তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অপরাহ্নে মেঘালয়ের উমরই বিমানবন্দরে দলের দুই শীর্ষ নেতাকে স্বাগত জানান মেঘালয় তৃণমূল কংগ্রেসের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকল সাংমা এবং অন্য বহুজন।

বিমানবন্দর থেকে তৃণমূল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে সোজা নিয়ে আসা হয়েছে এখানকার এক অভিজাত হোটেলে। দলের প্রদেশ নেতা সাংমা জানান, এখানে তিনি প্রথমে দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। স্থানীয় জ্বলন্ত সমস্যাবলি সম্পর্কে অবগত হয়ে আগামী বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য রোডম্যাপ প্রস্তুত করে করবেন নেত্রী।

আগামী বছর, ২০২৩ সালের মার্চে ৬০ সদস্যের রাজ্য বিধানসভা নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভিত মজবুত করতে দলীয় নেত্রী এখানে আসছেন, জানান মুকুল। তিনি জানান, আগামীকাল ১৩ ডিসেম্বর স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত থেকে রাজ্যের তৃণমূল নেতা, দলের সমস্ত জেলা ও ব্লক কমিটির প্রতিনিধি, মহিলা, যুব ও ছাত্র ফ্রন্টের সদস্যদের সাথে মতবিনিময় করে বক্তব্য পেশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রদেশ তৃণমূলের নেতা মুকুল সাংমা জানান, আগামীকাল সন্ধ্যায় উমপ্লিঙে উইন্ডারমেয়ার রিসোর্টে বিভিন্ন অনাথ আশ্রমের শিশু, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের উপজাতি প্রধান, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিলঙে অবস্থিত মেঘালয়ের বিশিষ্ট প্রভাবশালীদের সাথে প্রাক-ক্রিসমাস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন সর্বভারতীয় নেত্রী এবং নেতা।

রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস তথা বিরোধী দলনেতা ডা. মুকুল সাংমা বলেন, “আমরা খুবই খুশি যে এআইটিসি-র চেয়ারপারসন তাঁর প্রথম সফরে এখানে এসেছেন। রাজ্যের কোণ-কোণ থেকে দলের সমস্ত পদাতিক সৈনিক দলের চেয়ারপারসনের সাথে দেখা করার সুযোগ পেয়েছেন। আগামীকালের সভায় তাঁরা দলী নেত্রীর বক্তব্য শোনার সুযোগ পাবেন।”

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সহায়তা করবে।

প্রসঙ্গত, ২০১৮-এর বিধানসভা নির্বাচনে নিখিল ভারত কংগ্রেসের ১৭ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, একটি আসনও পায়নি তৃণমূল। কিন্তু গত বছরের নভেম্বরে সাবেক কংগ্রেস নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেসের অন্য ১১ সহ মোট ১২ জন বিধায়ক পার্বত্য এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। পরে অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ১২ জন বিধায়কের মধ্যে হিমালয় শাংপ্লিয়াং গত মাসে বিধানসভা এবং দল থেকে পদত্যাগ করেছেন। ফলে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি ১১-তে নেমে এসেছে।

Releated Posts

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top