News Flash

  • Home
  • খেলা
  • শ্রীমন‌ ও সুরজিতের হাত ধরে
Image

শ্রীমন‌ ও সুরজিতের হাত ধরে

জয় অব্যহত রাখলো কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।।

 শ্রীমন দেবনাথ। বয়স মাত্র ১১। ইতিমধ্যে নজর কেড়ে নিয়েছে মহকুমার সিনিয়র এবং প্রাক্তন ক্রিকেটারদের ছেলেরা। মহকুমার প্রাক্তন রণজি ক্রিকেটার বাপ্পা দাসের ছাত্র শ্রীমন। বাপ্পা এবং শিব শঙ্কর দেবনাথ ঘষে মেয়ে তৈরী করছে আগামীদিনের ত্রিপুরার ভবিষ্যৎকে। রবিবার কে বি আই মাঠে পা রেখেই এমনই তথ্য পাওয়া গেলো। আর শ্রীমনের ব্যাটিং এর কাধে ভর দিয়েই কে বি আই সি সি ‘‌এ’ দল টানা জয়ের ধারা অব্যহত রাখলো। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ‌কে বি আই সি সি ‘‌এ’ দল ১৮১ রানে বড় ব্যবধানে পরাজিত করে কে বি আই সি সি ‘‌বি’ দলকে। শ্রীমনের পাশাপাশি এদিন নজর কেড়ে নেয় সুরজিৎ দেবনাথ। বল হাতে তুলে নেয় বিপক্ষের ৬ উইকেট। এদিন সকাল টসে জয়লাভ করে কে বি আই সি সি ‘‌এ’ দল নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলকে শক্ত ভিতের উপর দাড় করাতে মূখ্য ভূমিকা নেয় গেলো ম্যাচে ৮৭ রান করা শ্রীমন। শনিবার যেখানে শেষ করেছিলো এদিন যেন সেই জায়গা থেকেই আবার শুরু করলো মহকুমার তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানটি। শেষ পর্যন্ত চোট পেয়ে যদি মাঠ না ছাড়তো তাহলে নিজের ব্যাক্তিগত স্কোর আরও বাড়িয়ে নিতো শ্রীকান্ত এবং মৌমিতা দেবনাথ (‌মজুমদারের)‌ একমাত্র ছেলেটি। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শ্রীমন এদিন ৭৯ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে শতরান করার পর চোট পেয়ে মাঠ ছাড়ে। শ্রীমন যতক্ষণ উইকেটে ছিলো ততক্ষণ বিপক্ষ দলের বোলারদের কার্যত নাভিশ্বাস উঠে যাচ্ছিল। এছাড়া দলের পক্ষে সোমদেব শীল ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। কে বি আই সি সি ‘‌বি’ দলের পক্ষে তন্ময় দাস (‌৩/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে  সুরজিৎ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেনি কে বি আই সি সি ‘‌বি’ ।দল মাত্র ২৪.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৩৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৩ রান পায় অতিরিক্ত খাতে। বালকদের দলের হয়ে খেলা একমাত্র বালিকা ক্রিকেটার অ্যাঞ্জেল পাল করে সর্বোচ্চ ৬ রান। কে বি আই সি সি ‘‌এ’ দলের পক্ষে সুরজিৎ (‌৬/‌০) সফল বোলার। ‌  ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top