News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় : ১৩ ডিসেম্বর শিলঙে দলীয় সমাবেশে ভাষণ দেবেন তৃণমূল-প্রধান মমতা, থাকবেন অভিষেকও
Image

মেঘালয় : ১৩ ডিসেম্বর শিলঙে দলীয় সমাবেশে ভাষণ দেবেন তৃণমূল-প্রধান মমতা, থাকবেন অভিষেকও

শিলং, ১১ ডিসেম্বর (হি.স.) : আগামী ১৩ ডিসেম্বর মেঘালয়ের রাজধানী শিলঙে প্রস্তাবিত দলীয় সমাবেশে ভাষণ দিতে আসছেন তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য শীর্ষ কয়েকজন নেতা।

আগামী বছর, ২০২৩ সালের মার্চে ৬০ সদস্যের রাজ্য বিধানসভা নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভিত মজবুত করতে দলীয় নেত্রী এখানে আসছেন, বলেছেন দলের প্রদেশস্তরের জনৈক শীর্ষ নেতা। তিনি জানান, আগামী ১৩ ডিসেম্বর স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, তৃণমূল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য রোডম্যাপ প্রস্তুত করবেন।

তৃণমূলের কর্মকর্তাটি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সহায়তা করবে। টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন। তিনি জানান, চলতি বছরে দুবার রাজ্য সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সাবেক কংগ্রেস নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেসের অন্য ১১ সহ মোট ১২ জন বিধায়ক গত বছরের নভেম্বরে পার্বত্য এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ১২ জন বিধায়কের মধ্যে হিমালয় শাংপ্লিয়াং গত মাসে বিধানসভা এবং দল থেকে পদত্যাগ করেছেন। ফলে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি ১১-তে নেমে এসেছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top