News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটে অন্বেষার অলরাউন্ড পারফরম্যান্সে মেঘালয় জয় ত্রিপুরার
Image

মহিলা ক্রিকেটে অন্বেষার অলরাউন্ড পারফরম্যান্সে মেঘালয় জয় ত্রিপুরার

ত্রিপুরা: ৮৩/১০(৩১.১)
মেঘালয়: ৬২/১০(৩২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। জয়ে ফিরেছে ত্রিপুরা। হারিয়েছে মেঘালয়কে একুশ রানের ব্যবধানে। লো-স্কোরিং ম্যাচে এই জয় অনেককেই অবাক করে তুলেছে। ৮৪ রানের টার্গেট দিয়ে ২১ রানে জয় তুলে নেওয়ার আনন্দে রাজ্য দলকে আত্মহারা হলে চলবে না। আগামীদিনে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো ব্যাটিং করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রকে রোমাঞ্চকর ভাবে এক রানে হারিয়ে, দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা এক প্রকার পর্যুদস্ত হয়েছিল পাঞ্জাবের কাছে ১০৬ রানে হেরে। তৃতীয় ম্যাচে আজ, শনিবার মেঘালয়কে পরাজিত করে ত্রিপুরার মেয়েরা ঘুরে দাঁড়ানোর অক্সিজেন পেয়েছে বলা চলে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে মেঘালয় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। অন্বেষা দাসের নেতৃত্বাধীন ত্রিপুরা দল এক প্রকার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৮৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অতিরিক্ত খাতে প্রাপ্ত ২১ রানই রাজ্য দলের কাছে সর্বোচ্চ স্কোর। এছাড়া, অন্বেষার ১৪ এবং অস্মিতা নাথ ও শিল্পী দেবনাথের এগারো করে রান কিছুটা উল্লেখ করার মতো। মেঘালয়ের বোলার এন রায় ও বি দখড় চাকরি করে এবং শুরীতি দুটি উইকেট তুলে নেয়। জবাবে মেঘালয় ব্যাট করতে নামলে তারাও ত্রিপুরার বোলারদের সামনে প্রশস্ত ব্যাট নিয়ে দাঁড়াতে পারেনি। অন্বেষা পারমিতা ও মৌমিতার বোলিং দাপটে মেঘালয় ৩২ ওভার খেলে ৬২ রানে ইনিংস গুটিয়ে নেয়। রাজ্য দলের দলনেতৃ অন্বেষা ২১ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া, পারমিতা চক্রবর্তী তিনটি ও মমিতা দেব দুটি উইকেট পেয়েছে। ত্রিপুরা দলের পরবর্তী ম্যাচ ১২ ডিসেম্বর সোমবার, ছত্তিশগড়ের বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top