News Flash

  • Home
  • খেলা
  • শ্রীমন, রাজদ্বীপের হাত ধরে সহজ জয় পেলো কেবিআই-এ
Image

শ্রীমন, রাজদ্বীপের হাত ধরে সহজ জয় পেলো কেবিআই-এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। শ্রীমন দেবনাথ এবং রাজদ্বীপ ঘোষ দুরন্ত। প্রথম জনের ব্যাট এবং দ্বিতীয় জনের বোলিংয়ের কাধে ভর দিয়ে জয়ের ধারা অব্যহত রাখলো কে বি আই সি সি ‘‌এ’ দল। একপ্রকার দাপট দেখিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পায় চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল‌ কে বি আই সি সি ‘‌এ’ । ১১৯ রানে পরাজিত করে খিলপাড়া সি সি-‌কে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে কে বি আই সি সি ‘‌এ’-‌র গড়া ১৪২ রানের জবাবে খিলপাড়া মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে ব্যাট হাতে শ্রীমন দেবনাথ ৮৭ রান এবং বল হাতে রাজদ্বীপ ঘোষ ৭ উইকেট পায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘‌এ’ দল নির্ধারিত ৪০ ওভারে ১৪২ রান করে। দলের পক্ষে শ্রীমন ১০২ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ৮৭, এবং সোমদেব শীল ১২ রান করে। দলীয় ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ত্রিপুরার হয়ে খেলার স্বপ্ন দেখা শ্রীমন। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। খিলপাড়ার পক্ষে নয়ন সাহা (‌৩/‌২২) এবং প্রণয়দীপ দাস (২/‌১৬‌) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে বিপক্ষের উপর স্ট্রিম রোলার চাপায় রাজদ্বীপ ঘোষ। রাজদ্বীপের ত্বেজে ভস্মীভূত হয় খিলপাড়া। দল গুটিয়ে যায় মাত্র ১৯.‌১ ওভারে ২৩ রান করে।দল সর্বোচ্চ ১২ রান পায় অতিরিক্ত খাতে। খিলপাড়ার ৭ জন ব্যাটসম্যান কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যায়। কে বি আই সি সি ‘‌এ’ দলের পক্ষে রাজদ্বীপ (‌৭/‌৬) সফল বোলার।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top