News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি ফুটবলে রামকৃষ্ণকে হারিয়ে টানা জয় জুয়েলসের
Image

শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি ফুটবলে রামকৃষ্ণকে হারিয়ে টানা জয় জুয়েলসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। দুর্ভাগ্য রামকৃষ্ণ ক্লাবের। প্রথমে গোল করেও আখেরে তা আর ধরে রাখতে পারেনি দল। সুবাদে আবার ও চন্দ্র মেমোরিয়াল লিগে আবারও পরাজয়ের মুখ দেখতে হলো রামকৃষ্ণ ক্লাবকে। শনিবার উমাকান্ত ময়দানে ঘটলো এই ঘটনা। প্রতিপক্ষ জুয়েলস অ্যাসোসিয়েশন ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো রামকৃষ্ণ ক্লাবকে। ‘‌শ্যাম সুন্দর কোং জুযেলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। ম্যাচের শুরুটা যদি ও সেই মানের হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই টেমপারমেন্ট বাড়তে থাকে ম্যাচের। ২৮মিনিট তখন ম্যাচের। রামকৃষ্ণ ক্লাবের হয়ে সোনম চুং সেরপা জাল নাড়িয়ে দেয় জুয়েলসের। গোলটা হজম করে পাল্টা তা পরিশোধ করার লক্ষ্যে একের পর এক কাউন্টার এটাক সাজাতে থাকে জুয়েলস। প্রথমার্ধ প্রায় শেষ। এই অর্ধের ইনজুরি টাইমে রামকৃষ্ণ ক্লাবের জালে বল ঠেলে দেয় জুয়েলসের বিদেশি পিটার। ১-১ অবস্থানে জমে উঠে ম্যাচ। তবে ততক্ষনে রেফারির বাঁশীতে হুইসেল ও পরে গেল। বিরতি কাটিয়ে আবার ও শুরু হলো ম্যাচ। গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে দু দলই মরিয়া প্রয়াস চালাতে থাকে। তবে কেউই সঠিকভাবে তিন কাঠিতে বল রাখতে পারছিলো না। যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে গেল ৭১ মিনিটে। জুয়েলসের পক্ষে মালসুয়াম দুঙ্গা জাল নাড়িয়ে দেন রামকৃষ্ণ ক্লাবের। বেড়ে গেল ব্যবধান। এবার ম্যাচের চিত্র ২-১। এই অবস্থায় দাঁড়িয়ে কাটতে থাকে ম্যাচের সময়। আখেরে আর গোল পরিশোধ করতে পারলো না রামকৃষ্ণ ক্লাব। যার ফলে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো কৌশিক রায়ের ছেলেদের। এই জয়ের সুবাদে পুরো পয়েন্ট নিয়ে জুয়েলস অ্যাসোসিয়েশন লিগে ভালো জায়গায় রয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top