News Flash

Image

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

করিমগঞ্জ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ । আজ শনিবার হাইলাকান্দি কাঠাখাল সহ পাশ্ববর্তী এলাকার ২০০ জন দুঃস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র তুলে দেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রভাসানন্দজী মহারাজ ।

বৃহস্পতিবার করিমগঞ্জের দুলভছড়া সোনাপুর এলাকায় ১১৪ জন দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণের পর আজ শনিবার ছিল দ্বিতীয় কার্যসূচী ।

শীত বস্ত্র বন্টন কার্যসূচীতে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দজী মহারাজ বলেন, গরীব ও দুঃস্থ পরিবার আসন্ন শীতের মরশুমে যাতে কষ্টে না থাকে, সেজন্য এমন কর্মসূচি প্রতিবছরই আয়োজিত হয় । রামকৃষ্ণ দেবের সেবা ভাবনায় ভাবিত হয়ে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি । পর্যায়ক্রমে দুই জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হবে বলে জানান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দজী মহারাজ ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top