News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সংশোধন…সাংসদ আজমলের বিরুদ্ধে গোটা অসমের সব মামলা একত্রিতভাবে রুজু করিমগঞ্জ সদর থানায়
Image

সংশোধন…সাংসদ আজমলের বিরুদ্ধে গোটা অসমের সব মামলা একত্রিতভাবে রুজু করিমগঞ্জ সদর থানায়

করিমগঞ্জ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : এআইইউডিএফ সুপ্রিমো মওলানা বদরউদ্দন আজমলের বিরুদ্ধে সব মামলা রুজু হয়েছে করিমগঞ্জ সদর থানায়। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পার্থপ্রতিম দাস।

এএসপি জানান, মোট আটটি মামলা হয়েছে এআইইউডিএফ-এর সভাপতি বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে। এর মধ্যে চারটি করিমগঞ্জ জেলায় এবং বাকি চারটি এফআইআর অসমের অন্য জেলার থানা থেকে স্থানান্তর করে একত্রিতভাবে রুজু করা হয়েছে করিমগঞ্জ সদরে। তিনি জানান, ৭১০/২০২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ২৯৮, ৫০৯ ধারায় আজমলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর করিমগঞ্জে হিন্দুদের বৈবাহিক সম্বন্ধ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন ধুবড়ির সাংসদ বদরউদ্দিন আজমল। তিনি মুসলমানদের বিবাহ-বিধি মানতে হিন্দু যুবক-যুবতীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এর পর এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে গোটা অসম মায় ভারতে। প্রতিবাজ ওঠে শাসকদল বিজেপি থেকে বিরোধী দল থেকে। রাজ্য জুড়ে কয়েকটি থানায় এজাহার দায়ের করা হয়। করিমগঞ্জ এবং কাছাড় জেলা বিজেপি সভাপতিরা বদরের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। করিমগঞ্জ এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এজাহার দায়ের করা হয়। এত এফআইআর-এর পরও পুলিশ সাংসদ আজমলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় রাজ্যে।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top