News Flash

Image

সোমবার হাইলাকান্দির কাটলিছড়ায় ১১৭৯ জঙ্গির আত্মসমর্পণ

হাইলাকান্দি (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : আগামী সোমবার ১২ ডিসেম্বর অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট অব বরাকভ্যালি এবং ব্রু রিভলিউশনারি আর্মি অব ইউনিয়ন-এর প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট ১,১৭৯ জঙ্গি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসবে।

বিশ্বস্ত এক সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, আগামী সোমবার যে সব জঙ্গি আত্মসমর্পণ করবে তাদের মধ্যে ইউডিএলএফ গোষ্ঠীর ৫৪৫ জন এবং ব্রু গোষ্ঠীর ৬৩৪ জন সদস্য রয়েছে। এরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, এম ১৬ রাইফেল, পিস্তল সহ ২৫০টির বেশি আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেবে।

জানা গেছে, কাটলিছড়ায় চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মন্ত্রী পীযূষ হাজরিকা সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top