News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদ্যুৎ বিভ্রাটে হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল
Image

বিদ্যুৎ বিভ্রাটে হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল

হাওড়া, ৯ ডিসেম্বর (হি. স.) : বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুক্রবার সকাল ৭টা নাগাদ হাওড়া কর্ড লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বর্ধমান স্টেশনে আটকে পড়ে বহু ট্রেন। এই কারণেই বর্ধমান হাওড়া কর্ড লাইনের পাশাপাশি মূল লাইনেও ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। একই অবস্থা দেখা গেছে বর্ধমান রামপুরহাট ও বর্ধমান আসানসোল শাখায়ও। দূরপাল্লার এবং লোকাল ট্রেনগুলি দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্টেশনে আটকে ছিল।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, বিদ্যুৎ বিভ্রাটের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও আবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।এক যাত্রী বলেন, “গোয়া থেকে ফিরছিলাম। কারেন্ট না থাকার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। অনেক দেরিতে ট্রেন চলছে এখন।” আরেক যাত্রী বলেন, “ট্রেন চলছে না, এসে দেখি ভীষণ ভিড়। আমরা এনকোয়ারিতে খোঁজ নিয়ে জানতে পারি বিদ্যুৎ নিয়ে সমস্যা। তার জন্য ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রয়েছে। তবে এত ব্যস্ত একটা স্টেশনে ট্রেন চলাচল দেখা উচিত ছিল।”

সূত্র মারফত জানা যাচ্ছে, ‘ওভারহেড ইক্যুপমেন্ট নো পাওয়ার’ সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা। তবে বিষয়টি নজরে রাখছে রেল কর্তৃপক্ষ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top