News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্যাস সিলিন্ডার বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক চোর
Image

গ্যাস সিলিন্ডার বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷  এক চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় এলাকার লোকজনেরা৷ ঘটনা শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায়৷
উল্লেখ্য থাকে,তেলিয়ামুড়া থানার অন্তর্গত লালটিলা এলাকায় এক উপজাতি যুবক একটি খালি গ্যাসের সিলিন্ডার স্বল্প মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে আসে৷ ওই যুবকের কাছ থেকে এলাকার এক ব্যক্তি সিলিন্ডার ক্রয় করে ৫০০ টাকার বিনিময়ে৷ তখন এলাকার অন্যান্য বাসিন্দাদের বিষয়টি সন্দেহ হয়৷ তখন ওই যুবককে এলাকাবাসীরা জিজ্ঞেস করতেই তার কথাবার্তায় অসংলগ্ণতা লক্ষ্য করা যায়৷ পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ জানা গেছে, ওই যুবকের নাম খাকচাং জমাতিয়া৷ তার বাড়ি একই থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top