News Flash

  • Home
  • দেশ
  • ফের জামিন পেলেন সাকেত, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের
Image

ফের জামিন পেলেন সাকেত, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

মোরবি, ৯ ডিসেম্বর (হি. স.) : তিন দিনের মধ্যে দ্বিতীয় বার গ্রেফতারির পরেও জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে৷ শুক্রবার গুজরাতের মোরবির জেলা আদালতে তোলা হয় সাকেতকে৷ সেখানেই জামিন পান তিনি৷ জামিনের পরেই তাঁর সঙ্গে দেখা করেন দোলা সেন, শান্তনু সেন সহ কিছু তৃণমূল সাংসদ৷

গত সোমবার রাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মিথ্যে তথ্য পরিবেশনের অভিযোগ আনা হয় সাকেতের বিরুদ্ধে৷ অভিযোগ, মোরবিতে ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর সফরের খরচ নিয়ে ভুল তথ্য দিয়ে ট্যুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র৷ এর পর তিনি ছাড়া পেতেই ফের অন্য অভিযোগে তিনি গ্রেফতার হন।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top