News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিমিত্রা-সহ ৩ বিজেপি নেতাকে রক্ষাকবচ হাই কোর্টের
Image

অগ্নিমিত্রা-সহ ৩ বিজেপি নেতাকে রক্ষাকবচ হাই কোর্টের

কলকাতা, ৮ ডিসেম্বর (হি. স.) : অগ্নিমিত্রা পাল-সহ আরও তিন বিজেপি নেতাকে গ্রেফতারির হাত থেকে শুক্রবার রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

ডায়মন্ড হারবারে শুভেন্দুবাবুর সভা ঘিরে একাধিক অভিযোগ আনা হয়েছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রার বিরুদ্ধে। অভিযোগ আনা হয়েছিল বিজেপি নেতা দীপক হালদার এবং প্রদ্যুৎ বৈদ্যর বিরুদ্ধেও। তাঁদের বিরুদ্ধে ৫টি এফআইআর দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানি ছিল।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না। আপাতত ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করতে পারবে না বলেই সাফ নির্দেশ দেন বিচারপতি মান্থা।

আদালতে স্বস্তিতে অগ্নিমিত্রা পাল সহ তিন বিজেপি নেতা। ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভা ঘিরে একাধিক অভিযোগ ওঠে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। একইসঙ্গে বিজেপি নেতা দীপক হালদার এবং প্রদ্যুৎ বৈদ্যর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সাফ নির্দেশ, অগ্নিমিত্রা পাল সহ তিন বিজেপি নেতাকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ৫ জানুয়ারি।

প্রসঙ্গত, গত শনিবার ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর বাড়ির এক দম সামনে সভা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, ওই একই দিন ডায়মন্ড হারবারে সভার আয়োজন করেন শুভেন্দুবাবুও।

বিজেপির অভিযোগ ছিল, সভার আগের দিন রাতে অর্থাৎ, ২ ডিসেম্বর রাতে ওই সভাস্থলে ভাঙচুর চালান তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। কিন্তু এর পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয় তৃণমূলের তরফে। এই নিয়ে কুলপি এবং উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top