News Flash

  • Home
  • দেশ
  • শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, তবুও তামিলনাড়ুর তিন জেলায় বর্ষণের সতর্কতা
Image

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, তবুও তামিলনাড়ুর তিন জেলায় বর্ষণের সতর্কতা

চেন্নাই, ৮ ডিসেম্বর (হি.স.): ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্মিঝড় মান্দৌস। তবে তার অভিমুখ এখনও তামিলনাড়ুর দিকেই। ১২ কিমি প্রতি ঘণ্টা গতিতে তা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শুধু সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা আরও শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে। তবে শক্তি হারাতে অনেকটা দেরি করে ফেলায় গোটা রাজ্যজুড়েই তীব্র বৃষ্টিপাত হওয়ার কথা। ইতিমধ্যেই চেঙ্গালপুট্টু, ভিল্লুপুরম ও কাঞ্চিপুরমে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। বর্তমানে মান্দৌস তামিলনাড়ুর প্রায় ৩০০ কিমি দুরে অবস্থান করছে। আজ মধ্যরাতে পন্ডিচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী কোনও অঞ্চলে মাটিতে আছড়ে পড়বে সে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিতে প্রবেশের সময় এই ঘুর্নিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিমি অবধি যেতে পারে। হাওয়ার দাপট ছাড়াও সাইক্লোনের প্রভাবে তামিলনাড়ুর উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। আজ, গোটা তামিলনাড়ু জুড়ে স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মান্দৌস শক্তি হারিয়ে ঘুর্নিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top