News Flash

Image

বিষপানে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷   বিষ পান আত্মহত্যার চেষ্টা ৪০ উর্ধ উপজাতি ব্যক্তির৷ বর্তমানে তার চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মগ বাড়ি এলাকাস্থিত খোয়াই নদীর পাড়ে৷
জানা গেছে, ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা তথা বঙ্গীয় মগ বৃহস্পতিবার বাড়ির লোকেদের না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ সারাদিন বাড়ি না  আশাই বাড়ির লোকেরা খুঁজতে থাকে৷ পরে তেলিয়ামুড়া থানা দিন মকবাড়ি এলাকায় খোয়াই নদীর পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা৷ পরে এলাকাবাসীরা তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে বাড়ির লোকেরা তাকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে রাত আনুমানিক আটটা নাগাদ৷ দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলে তার চিকিৎসা৷ কিন্তু চিকিৎসা পরিষেবা সেরকম না থাকার কারণে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপা দাস উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয় রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ৷ তবে কি কারণে আত্ম হত্যার চেষ্টা করে সেই বিষয়ে কোন কিছুই জানা যায়নি৷ তবে আশঙ্কা করা যাচ্ছে পারিবারিক কলহর জেরে আত্মহত্যার চেষ্টা করে সেই ব্যক্তি৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top