News Flash

  • Home
  • খেলা
  • আনন্দ বিসিসি-তে, শ্যাম স্ফুলিঙ্গে
Image

আনন্দ বিসিসি-তে, শ্যাম স্ফুলিঙ্গে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। বৃহস্পতির বারবেলা বলে কথা। ক্রিকেটারদের একটা অংশ, একটু বেশিই বিষয়টা মেনে থাকেন বলে ধারণা। তার প্রভাব পড়েছে আজ ঘরোয়া ক্লাব ক্রিকেটের দলবদল পর্বে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিতে ক্রিকেটারদের দলবদল পর্ব চলছে জোর কদমে। সপ্তম দিনে আজ সাকুল্যে নয় জন দলবদলের খাতায় সই করেছেন। দুজন টোকেন তুলে নিয়েছেন কিন্তু কোন্ দলের হয়ে খেলবে বলে সাবমিট করেনি। তারা হলো জয়নগর ক্রিকেট ক্লাব থেকে অর্কপ্রভ সিনহা এবং ওল্ড প্লে সেন্টার থেকে দেবপ্রতিম সরকার। এক দুজন করে হলেও ঘর গোছানোর কাজে আজও ব্যস্ত ছিল হার্ভে, কসমোপলিটন, মৌচাক, ফুলিঙ্গ এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব। সংহতি ক্লাব থেকে অর্ক জিৎ দাস এবং জয়নগর ক্রিকেট ক্লাব থেকে তথাগত চক্রবর্তীকে হার্ভে তাদের নিজেদের পক্ষে সই করিয়ে নিয়েছে। মৌচাক ক্লাব ছেড়ে শান্তু মজুমদার সই করেছেন কসমোপলিটনের হয়ে। ইউনাইটেড বিএসটি ছেড়ে রোহন বিশ্বাস সই করেছেন মৌচাকের হয়ে খেলার জন্য। ইউনাইটেড বিএসটি থেকে অরিজিত দেবনাথ এবং স্ফুলিঙ্গ ছেড়ে আনন্দ ভৌমিক বনমালীপুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বলে সই করেছেন। দলবদলের শেষ দিকে আজ শ্যাম শাকিল গণ বনমালীপুর ক্রিকেট ক্লাব ছেড়ে স্ফুলিঙ্গের হয়ে খেলবেন বলে সই করেছেন। উল্লেখ্য ৭ দিনে এ পর্যন্ত মোট ৬৩ জন ক্রিকেটার দলবদলের খাতায় সই করেছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top