News Flash

  • Home
  • খেলা
  •  করিমগঞ্জে রেটিং দাবায় ত্রিপুরার শুভায়ন সেরা
Image

 করিমগঞ্জে রেটিং দাবায় ত্রিপুরার শুভায়ন সেরা


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।করিমগঞ্জে অনুষ্ঠিত প্রাইজমানি ওপেন রেটিং দাবা চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার দাবারুরা ভালোই সাফল্য পেয়েছে। অনূর্ধ্ব ৬ বছর বিভাগে ত্রিপুরার মেট্রিক্স চেস একাডেমির শিক্ষার্থী শুভায়ন দাস চ্যাম্পিয়ন হয়েছে। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই দাবা চ্যাম্পিয়নশিপ আজ, বুধবার শেষ হয়েছে। ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী দাবারুদের মধ্যে শাক্য সিনহা মোদক, অনুরাগ ভট্টাচার্য, আয়ুস সাহা প্রত্যেকে সাড়ে ৫ করে পয়েন্ট পেয়েছে। প্রসেনজিৎ পুরকায়স্থ, টাইটান দেববর্মা ও রাজীব চক্রবর্তী পেয়েছে ৫ করে পয়েন্ট। সম্রাট সাহা, শ্রেয়সী সাহা ও আদ্রিজা পেয়েছে চার করে পয়েন্ট। মোট ১০০ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আসামের কৃষাণ কুমার জগন্নাথ ১০ রাউন্ডের প্রতিযোগিতায় ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top