News Flash

  • Home
  • খেলা
  • বুদ্ধ গুপ্ত মিডিয়া ক্রিকেটে এন্ট্রির শেষ দিন আজ
Image

বুদ্ধ গুপ্ত মিডিয়া ক্রিকেটে এন্ট্রির শেষ দিন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। স্যন্দন পত্রিকার উদ্যোগে দ্বাদশতম (১২তম) বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল ৮টায় এই আসরের উদ্বোধন হবে। আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যন্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে। বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটে এন্ট্রির শেষ দিন আগামীকাল। ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্টে সর্বাধিক স্কোরার, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডারেরও পুরস্কার দেওয়া হবে।

 দ্বাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামীকাল রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করতে বলা হচ্ছে। লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করে তা ৮ ডিসেম্বর জানিয়ে দেয়া হবে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top