News Flash

  • Home
  • খেলা
  •  প্রস্তুতি ম্যাচে প্রগতির জয় 
Image

 প্রস্তুতি ম্যাচে প্রগতির জয় 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।জয় অব্যহত রেখে মনোবল আরও বাড়িয়ে নিলো প্রগতি প্লে সেন্টারের ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে। এবার  অনুর্ধ ১৫ ক্রিকেটে জয়ী প্রগতি প্লে সেন্টার। মঙ্গলবার নোয়াবাদী স্কুল মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে প্রগতি পি সি মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘের। ম্যাচে প্রগতির ক্রিকেটাররা প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৬৫ রান। ব্যাটে প্রগতির হয়ে প্রজ্ঞান ভৌমিক ২৯, মাহির্নব উলেখযোগ্য ২৪ রান করে। পাল্টা খেলতে নেমে এগিয়ে চলো সংঘ দল ২৩ ওভারে সব উইকেটের বিনিময়ে ৯৬ রানই করতে সক্ষম হয়।  বল হাতে প্রগতি প্লে সেন্টারের হয়ে মাহির্নব লস্কর ৪ ওভারে ৪টি এবং অর্পণ ভট্টাচার্য ৭ ওভারে ৪টি উইকেট দখল করে। সুবাদে ৬৯ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো প্রগতি প্লে সেন্টার।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top