News Flash

  • Home
  • খেলা
  •  পূজার হাত ধরে বাইখোড়া স্কুল জয়ী
Image

 পূজার হাত ধরে বাইখোড়া স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।জয়ে ফিরলো বাইখোড়া স্কুল। প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর মঙ্গলবার বাইখোড়া স্কুল পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত মহিলা ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোড়া স্কুল জয়লাভ করে ৪ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে তাউখোমা স্কুলের গড়া ৯২ রানের জবাবে বাইখোড়া স্কুল ২২.‌৩ ওভার বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের পূজা দাস ৫ উইকেট পেয়েছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ৩২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯২ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৪৭ রান দলকে কিছুটা লড়াই করার স্কোর গড়াতে সাহায্য করে। এছাড়া দলের পক্ষে একমাত্র রেশ্মি নোয়াতিয়া দুই অঙ্কের রানে পা রাখে। রেশ্মি ৪৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আরও কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেননি। বাইখোড়া স্কুলের পক্ষে পূজা দাস (‌৫/‌২২) এবং অঙ্কিতা পাটারি (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বাইখোড়া স্কুল‌‌ ২২.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে অনণ্যা দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অ্যাঞ্জেল পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে মমিতা নোয়াতিয়া (‌২/‌৮) এবং রেশ্মি নোয়াতিয়া (‌২/‌২১) উইকেটে পেয়েছে।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top