News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার ৪২ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী
Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার ৪২ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী

মালিগাঁও, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) রেলের মাধ্যমে নিষিদ্ধ সামগ্রীর পরিবহণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে । ২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত সময়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ আগরতলা, ধর্মনগর, নিউ বঙাইগাঁও, কাটিহার ও নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনে করে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২.৪ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে। এই অভিযানের সময় তারা আনুমানিক ২২৪ কেজি গাঁজার মোট ১১০টি প্যাকেট, যার আনুমানিক মূল্য ২২.৪ লক্ষ টাকা এবং ২৪টি সাবানের কেসে প্রায় ৩১২.৬৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, যার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এই ঘটনা সম্পর্কে ছয়জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট ওসি/জিআরপি অথবা স্থানীয় পুলিশ স্টেশনে সমঝে দেওয়া হয় ।

২৬ নভেম্বর, ২০২২ তারিখে আগরতলার আরপিএফ ও জিআরপি টিম আগরতলা রেলওয়ে স্টেশনে তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালায়। এই অভিযানের সময় তারা একজন সন্দেহজনক ব্যক্তিকে দুটি ব্যাগ সহ শনাক্ত করে। ব্যাগদুটি খোলার পর ৯টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রায় ২.২০ লক্ষ টাকা মূল্যের ২২ কেজি ওজনের এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পরে আগরতালর জিআরপি-র হাতে ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা তুলে দেওয়া হয় ।

৩০ নভেম্বর, ২০২২ তারিখের একটি ঘটনায়, নিউ তিনসুকিয়ার আরপিএফ ও তিনসুকিয়ার স্থানীয় পুলিশের একটি যুগ্ম দল নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে ১৫৯০১নং (লামডিং-তিনসুকিয়া এক্সপ্রেস) ট্রেনে অভিযান চালায়। এই অভিযানের সময় তারা তিন মহিলা সহ পাঁচজন ব্যক্তির কাছ থেকে ব্রাউন সুগারের ২৪টি সাবান কেস উদ্ধার করে। উদ্ধারকৃত প্রায় ৩১২.৬৭ গ্রাম ওজনের ব্রাউন সুগারের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। পরবর্তী সময়ে তিনসুকিয়া পুলিশ উদ্ধারকৃত ব্রাউন সুগার সহ ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

এখানে উল্লেখ করা যেতে পারে যে দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে চোরাই সামগ্রী পাচার ও নিষিদ্ধ সামগ্রী পরিবহণ সম্পর্কিত কার্যকলাপের দিকে ধারাবাহিকভাবে কড়া নজরদারি চালিয়ে আসছে, যাতে দেশকে মাদকমুক্ত করা যায়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top