News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাগমা বাজার, গুরুতর আহত তিন বিজেপি কর্মী
Image

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাগমা বাজার, গুরুতর আহত তিন বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত বাগমা বাজার এলাকা৷ বিজেপি দিলের তিন আহত কর্মী গোমতী জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
শুক্রবার গভীর রাত পর্যন্ত বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগমা বাজার এলাকায় কংগ্রেস এবং বিজেপি দলের ব্যাপক সংঘর্ষ হয়৷ এতে করে দুই দলেরই কর্মী সমর্থকরা আহত হয়৷ কিন্তু বাগমা বাজারে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বাগমা বগাবাসা শংকর চৌমুহনি এলাকায় তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় কংগ্রেস দলের ৭ জন কর্মী৷ এমনটা অভিযোগ শাসককে বিজেপি দলের৷  বর্তমানে বিজেপি দিলের তিন আহত কর্মী গোমতী জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ আহত কর্মীদের এক এক করে দেখতে যান গোমতী জেলার যুব মোর্চার সভাপতি শুকান্ত সাহা, জেলা বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা৷  এদিকে আহত তিনি বিজেপি কর্মীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ নিয়ে আর কে পুর থানায় সাতজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি নেতা রামচন্দ্র দেবনাথ৷

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top