News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, ডিসেম্বরে ২০.৪০ টাকা দরে ৩৫ হাজার এমটি ধান কেনা হবে : তথ্য ও সংস্কৃতিমন্ত্রী
Image

কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, ডিসেম্বরে ২০.৪০ টাকা দরে ৩৫ হাজার এমটি ধান কেনা হবে : তথ্য ও সংস্কৃতিমন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর (হি. স.) : ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মূল্য আবারও বৃদ্ধি করল ত্রিপুরা সরকার। ত্রিপুরার কৃষকদের কাছ থেকে চলতি বছরের ডিসেম্বর মাসে ন্যূনতম সহায়ক মূল্যে ৩৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। প্রতি কেজি ২০ টাকা ৪০ পয়সা দরে ধান কেনা হবে। তাতে ত্রিপুরা সরকারের ব্যয় হবে ৮৭ কোটি ৩ লক্ষ টাকা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।

তাঁর কথায়, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮-১৯ অর্থবর্ষে ১৭ টাকা ৫০ পয়সা ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছিল। বর্তমানে এই মূল্য বাড়িয়ে করা হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে মোট ১ লক্ষ ৩১ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। তাতে মোট ব্যয় হয়েছে ২৪৩ কোটি ৯৯ লক্ষ টাকা। 

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top