News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
Image

বিলোনীয়ায় ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২ নভেম্বর৷৷ বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের উদ্যোগে বিলোনিয়া মহকুমার ২২ টি বিদ্যালয়ের ৮৭৫ জন নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় আজ৷ ২০২০ -২১ এবং ২০২১-২২  শিক্ষা বর্ষে যে সকল ছাত্রীরা নবম শ্রেণীতে ছিল তাদেরকে আজ সাইকেল তুলে দেওয়া হয়৷ বিশেষ করে করোনা কালীন সময়ে ছাত্রীদের মধ্যে যে সাইকেল গুলি দেওয়া হয়নি আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলি প্রদান করা হয় ছাত্রীদের মধ্যে৷ বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, মহকুমা শাসক রতন ভৌমিক সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ বিশেষ করে ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ দিতে সরকারের এই ধরনের উদ্যোগ বলে অভিহিত করেন জেলা শিক্ষা অধিকারীক সহ অন্যান্য বক্তারা৷ এছাড়াও ছাত্রীরা যাতে অনায়াসে সুকলে যাতায়াত করতে পারে তার জন্য এই প্রয়াস৷ ২০১৮ সালের আগে সেই সময়কার সরকার এই সাইকেল বিতরণের ক্ষেত্রে ছাত্রীদের পারিবারিক ইনকামের উপর সাইকেল বিতরণ করত৷ কিন্তু বর্তমানে ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়  ধনী-দরিদ্র সকল ছাত্রীদেরকেই সাইকেল দেওয়া হবে যা সরকারের একটি মানবিক দিক৷কিন্তু পরিতাপের বিষয় হলেও ঘটনা সত্যি যে শিক্ষিতের দিক থেকে দক্ষিণ জেলা এগিয়ে থাকলেও দুর্ভাগ্যের বিষয় এই দক্ষিণ জেলাতেই সবচাইতে বেশি ড্রপ আউট হচ্ছে ছাত্রীরা৷ আর তার কারণ একটাই বাল্যবিবাহ৷ যা দক্ষিণ জেলার ক্ষেত্রে একটি বড় অভিশাপ৷

Releated Posts

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে…

ByByReshmi Debnath May 4, 2026

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে…

ByByReshmi Debnath May 4, 2026

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 4, 2026

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top