News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহু প্রতীক্ষিত গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগে পরীক্ষার ফলাফল প্রকাশিত, ডিসেম্বরেই হবে মৌখিক পরীক্ষা, আশ্বাস ত্রিপুরা সরকারের
Image

বহু প্রতীক্ষিত গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগে পরীক্ষার ফলাফল প্রকাশিত, ডিসেম্বরেই হবে মৌখিক পরীক্ষা, আশ্বাস ত্রিপুরা সরকারের

আগরতলা, ১ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় কর্মসংস্থানের প্রশ্নে দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হয়েছে। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে জেআরবিটি (জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা) ফলাফল প্রকাশ করেছে। লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে প্রায় ২৪ হাজার ৫০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডিসেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যেই মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। আজ সচিবালয়ে সাংবাদিক সন্মেলনে শ্রম দফতরের মন্ত্রী ভগবান দাস একথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, রাজনীতির উর্দ্ধে উঠে ওই ফলাফল প্রকাশ করা হয়েছে। জেআরবিটি তাতে স্বচ্ছতার নজির স্থাপন করেছে।

এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, জেআরবিটি-র ফলাফল নিয়ে সারা দেশেই এক উন্মাদনা লক্ষ্য করা গেছে। উচ্চ আদালতে মামলা হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানান, গ্রুপ-সি পদে ২৪১০ জন এবং গ্রুপ-ডি পদে ২৫০০ জনকে নিয়োগের লক্ষ্যে ওই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তাতে, লক্ষাধিক প্রত্যাশী পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি বলেন, গ্রুপ-সি পদে ১:৩ এবং গ্রুপ পদে ১:৬ হারে প্রত্যাশী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাতে, প্রায় ২৫ হাজার চাকুরী প্রত্যাশী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি জানান, গ্রুপ-সি পদে এলডিসি ১৫০০ জন, এগ্রি আসিস্ট্যান্ট ২২ জন, এগ্রি এসিস্ট্যান্ট ৪৪৩ জন, জুনিয়র পাম্প অপারেটর ২৩৬ এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর ২০৯ জন সব মিলিয়ে ২৪১০ জন নিয়োগ পাবেন। এছাড়া, গ্রুপ-ডি মাল্টি টাস্কিং স্টাফ পদে ২৫০০ জন নিয়োগ পাবেন।

এদিন তিনি দাবি করেন, রাজনীতির উর্দ্ধে উঠে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ, একাংশ কুচক্রি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাঁর আহবান, কোন রকম ষড়যন্ত্রে পা দেবেন না। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষার ব্যবস্থাও হবে।

এদিন শ্রম মন্ত্রী ভগবান দাস বলেন, পরীক্ষায় সকলেই উত্তীর্ণ হবেন এমনটা কখনোই সম্ভব নয়। তাই, যাঁরা ওই চাকুরীর পরীক্ষায় উত্তীর্ণ হননি তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ, আগামীদিনে আরও অনেক চাকুরীর সুযোগ নিয়ে হাজির হবে ত্রিপুরা সরকার। তাঁর বক্তব্য, বিগত সরকারের জমানায় নিয়োগ নীতিতে তোয়াক্কা না করে কেন্দ্রের নিয়ম উপেক্ষার মধ্য দিয়ে চাকুরী প্রদান করা হয়েছিল। আদালতের রায়ে সমস্ত চাকুরী বাতিল হয়েছে। তিনি বিরোধীদের নিশানা করে বলেন, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকুরী প্রদানের ক্ষেত্রে মামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ত্রিপুরা সরকার। তাই, সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আশ্বস্ত করেন, ডিসেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে। এরই মধ্যে সকলের নথিপত্র যাচাই করা হবে। তিনি বলেন, ওই চাকুরী পাওয়ার ক্ষেত্রে পিআরটিসি অগ্রাধিকার পাবে।

এদিকে শ্রম দফতরের সচিব অভিষেক সিং জানিয়েছেন, ২০২১ সালের আগস্ট মাসে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে প্রায় ১ লক্ষ ২১ হাজার ৫০০ জন পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রায় ২৪ হাজার ৫০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরই মধ্যে সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হবে। 

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top