News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের দুই শহরে শিথিল করোনা বিধি
Image

চিনের দুই শহরে শিথিল করোনা বিধি

বেজিং, ১ ডিসেম্বর (হি. স.) : বিক্ষোভের মুখে করোনা বিধি শিথিল করল চিন । দক্ষিণের শহর গুয়াংজু ও দক্ষিণ-পশ্চিমের চংকিংয়ে কোভিড বিধিনিষেধ শিথিল করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

করোনা নিয়ন্ত্রণে চিন জুড়ে ‘জিরো কোভিড নীতি’ জারি করে দেশটির সরকার। বেইজিংয়ের এই কঠোর সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভে নামে জনগণ। বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। এবার বিক্ষোভের মুখে দক্ষিণের শহর গুয়াংজু ও দক্ষিণ-পশ্চিমের চংকিংয়ে কোভিড বিধিনিষেধ শিথিল করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্তর্জাতিক খবরে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে বেইজিংয়ের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দক্ষিণাঞ্চলীয় শহরের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের একদিন পরে চিনের গুয়াংজু শহরের কর্তৃপক্ষ কোভিড বিধিনিষেধ শিথিল করেছে। বুধবার চিনের গুয়াংজু ও চংকিং শহরের কর্তৃপক্ষ কোভিড বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। এছাড়া শহরগুলোতে কর্তৃপক্ষ দোকানপাট, সুপার মার্কেট, জিমসহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দিয়েছে।

প্রসঙ্গত, পশ্চিম চিনের উরুমকি শহরে গত বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল। ফলে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এরপর থেকেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসে। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top