News Flash

  • Home
  • খেলা
  • বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১০ই : এন্ট্রি আহ্বান
Image

বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১০ই : এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।। স্যন্দন পত্রিকার উদ্যোগে দ্বাদশতম (১২তম) বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল ৮টায় এই আসরের উদ্বোধন হবে। আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যন্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রুপম রায় এবং অভিজিৎ সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। এতে রাজ্যের ৩ জন ক্রীড়া সাংবাদিক মণিময় রায়, দেবব্রত চক্রবর্তী ও অরিন্দম চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হবে। আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্টে সর্বাধিক স্কোরার, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডারেরও পুরস্কার দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এবারের আসরটির স্পন্সরর হিসেবে রয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি, ব্লুস্টার, বালাজি ডিজিকম, স্বপ্ননীর রিয়েলটরস্।

 দ্বাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামী ৭ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করতে বলা হচ্ছে। লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করে তা ৮ ডিসেম্বর জানিয়ে দেয়া হবে। আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত স্পোর্টস এডিটর সরযূ চক্রবর্তী ও স্যন্দন পত্রিকা ডিরেক্টর অভিষেক দে প্রমূখ এই বুদ্ধগত্য স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top