News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ-এর
Image

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফ-এর

করিমগঞ্জ (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে বিএসএফ-এর পক্ষ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্তব্যরত আধিকারিক-জওয়ানদের মিষ্টি বিতরণ করা হয়েছে। পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে বিএসফ বাহিনীকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দিয়েছেন বিজিবি-র আধিকারিকরা।

১৯৬৫ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থা ভারতের আধাসামরিক বাহিনীর একটি অংশ। ভারত সরকারের সীমান্ত প্রহরী সংস্থার আজ ৫৮-তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষ্যে সুতারকান্দি-বিয়ানিবাজার (বাংলাদেশ) সীমান্তে ১৩৬০ নম্বর পিলারের জিরো পয়েন্টে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় বিজিবি-কে। প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে একে অপরের মধ্যে কুশল বিনিময় করা হয়।প্রসঙ্গত, শুধু দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস নয়, সুতারকান্দি-বিয়ানিবাজার সীমান্তে ভারত ও বাংলাদেশের জাতীয় এবং ধর্মীয় দিবসগুলোতে বিএসএফ-বিজিবি পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় করে থাকে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top