News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৫ : মরশুমের শেষ ম্যাচে ত্রিপুরা বৃহস্পতিবার চন্ডিগড়ের মুখোমুখি
Image

অনূর্ধ্ব-‌২৫ : মরশুমের শেষ ম্যাচে ত্রিপুরা বৃহস্পতিবার চন্ডিগড়ের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। মরশুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ চন্ডিগড়। অনূর্ধ্ব-‌২৫ একদিবসীয় ক্রিকেটে। তিরুবন্তপূরমের কে সি এ মাঠে হবে ম্যাচটি। দুদলই আপাতত ৫ ম্যাচ খেলে ১২ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেইটে ত্রিপুরা থেকে একধাপ এগিয়ে রয়েছে চন্ডিগড়। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পরের তিন ম্যাচে অপ্রতিরোধ্য ছিলো ত্রিপুরা। পারবে কী জয় দিয়েই মরশুম শেষ করতে? কাজটা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ত্রিপুরার বোলাররা প্রায় প্রতি ম্যাচেই দুর্দান্ত বোলিং করছেন। আগামীকালও বোলারদের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। ‌‌পাশাপাশি নজর থাকবে ব্যাটসম্যানদের দিকেও। ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ আগামীকাল জয় পাওয়া নিয়ে আশাবাদী। এদিন অনুশীলন শেষে ত্রিপুরার কোচ বলেন,”জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছি আমরা। তা মাথায় রেখেই আগামীকাল মাঠে নামবে ছেলেরা। আশাকরি ছেলেরা হতাশ করবে না। জয় পেয়েই রাজ্যে ফিরবো আমরা”। আশাবাদী দলনায়ক শ্রীদামও। তবে কাজটা যে সহজেই আসবে না ভালো করেই জানেন ত্রিপুরার অধিনায়ক।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top