News Flash

  • Home
  • দেশ
  • রামপুরকে নৈরাজ্যের চক্রকেন্দ্রে পরিণত করেছে সমাজবাদী পার্টি : ব্রজেশ পাঠক
Image

রামপুরকে নৈরাজ্যের চক্রকেন্দ্রে পরিণত করেছে সমাজবাদী পার্টি : ব্রজেশ পাঠক

রামপুর, ৩০ নভেম্বর (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। বললেন, রামপুরকে নৈরাজ্যের চক্রকেন্দ্রে পরিণত করেছে সমাজবাদী পার্টি। ব্রজেশ পাঠক বলেছেন, রামপুরে আগে কখনও অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ সমাজবাদী পার্টির “গুণ্ডা” ভোটকেন্দ্র ও থানা দখল করত, কিন্তু বিজেপি সরকার এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।৫ ডিসেম্বরের ভোটের আগে মঙ্গলবার ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখার সময় ব্রজেশ পাঠক বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর সেই “গুণ্ডা”-রা হয় জেলে গিয়েছে অথবা উত্তরপ্রদেশ ছেড়ে চলে গিয়েছে। উল্লেখ্য, সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানকে ২০১৯ সালের ঘৃণাত্মক বক্তৃতার মামলায় এমপি-এমএলএ আদালতের দ্বারা দোষী সাব্যস্ত করার পরে আসনটি খালি হওয়ায় রামপুর আসনে উপনির্বাচনে অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top