News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গাপুরে সিটিসেন্টার সরকারি আবাসন এলাকায় একের পর এক সাইকেল চুরি, আতঙ্ক
Image

দুর্গাপুরে সিটিসেন্টার সরকারি আবাসন এলাকায় একের পর এক সাইকেল চুরি, আতঙ্ক

দুর্গাপুর, ৩০ নভেম্বর (হি. স.) দিন দুপুরে সাইকেল চুরি। তাও আবার সরকারিকর্মীদের আবাসনে। আর তাতেই বড়সড় প্রশ্ন উঠল শহরের সরকারিকর্মীদের আবাসনের সুরক্ষা ব্যাবস্থায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শিল্পশহরের প্রানকেন্দ্র সিটিসেন্টার স্টাফ কোয়াটারে।

সিটিসেন্টারে রয়েছে রাজ্য সরকারের অধীনে থাকা রিটেল হাউসিং এস্টেট (পিএইচই) কোয়াটার। এ, বি, সি ও ডি টাইপের পাশাপাশি এলআইজি, এমআইজি ও মহিলাদের পৃথক আবাসন রয়েছে। মুলত সরকারী কর্মচারীদের থাকার জন্য এই আবাসনগুলি। বেশীরভাগই তিনতলার। সব মিলিয়ে প্রায় সংখ্যাটা সাড়ে ৪০০ হবে। আবাসানগুলির কেন কোন প্রান্তে পাঁচিল দিয়ে ঘেরা। চারদিকে যাওয়া আসার পাকা রাস্তা। রাস্তার দুপাশে সাজানো আবাসনগুলি। আর এই আবাসনে এখন দিন দুপুরে চোরেদের দৌরাত্মে আতঙ্কিত এলাকাবাসী। প্রশ্ন আতঙ্কটা কি? ওই আবাসনের ডি টাইপে ৯/৫ কোয়াটারের বাসিন্দা বিরেন্দ্রনাথ আচার্য্য। রাজ্য সরকারীকর্মী। স্ত্রী সন্তানকে নিয়ে তিনতলায় থাকেন। নীচে সিঁড়ির রুমে সাইকেল, মোটরসাইকেল থাকে। মঙ্গলবার দুপুরে তার ছেলের রেঞ্জার সাইকেলটি বেমালুম গায়েব হয়ে যায় বলে অভিযোগ।
বিরেন্দ্রনাথ বাবু বলেন,” মঙ্গলবার সকালে ডিউটি যাওয়ার সময় দেখেছি সাইকেলটা ছিল। সন্ধ্যায় যখন বাড়ী ফিরে আসলাম, তখন দেখি সাইকেল নেই। চারদিকে খোঁজাখুজি করলাম। কোন হদিশ পেলাম না। তারপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।” তিনি বলেন,” সরকারিকর্মীদের আবাসন থেকে এভাবে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কিত। নিরাপত্তার অভাববোধ করছি। আজ সাইকেল চুরি গেছে, আগামীদিনে হয়তো দরজা ভেঙে বাড়ীর জিনিসও যেতে পারে। তাই পুলিশ টহলের পাশাপাশি আবসনের প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী সিসিটিভি বসানোর আবেদন রাখছি।” তার কয়েকটা বিল্ডিংয়ের পাশে অমিতাভ দাস থাকেন। তিনি কেন্দ্র সরকারীকর্মী এবং তাঁর স্ত্রী রাজ্য সরকারিকর্মী।

অমিতাভবাবু জানান,” গত রবিবার সিড়ির নীচে রাখা ছিল মেয়ের সাইকেল। দুপুর ১২ টা পর্যন্ত ছিল। বিকাল নাগাদ দেখি সাইকেল উধাও। পুলিশে জানিয়েছি। এভাবে পর পর চুরির ঘটনায় আতঙ্কিত।” একইরকমভাবে ওই এলাকায় আরও দুটি কোয়াটার থেকে সাইকেল চুরি গেছে বলে অভিযোগ। এত গেল স্টাফ কোয়াটারের ঘটনা। গত রবিবার সিটিসেন্টার ধ্যানচাঁদ সরনীতে সুবোধ চট্টোপধ্যায়ের বাড়ীর গ্যারেজ থেকে একইরকমভাবে দুপুরে সাইকেল চুরি হয় তার ভাড়াটিয়ার। একসপ্তাহে পাঁচটি সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ। আর সবক’টি দুপুর ১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে। আর তাতে বড়সড় প্রশ্ন উঠেছে শহরের প্রানকেন্দ্রে আবাসনের নিরাপত্তায়। যদিও পুলিশ জানিয়েছে,” ঘটনার তদন্ত চলছে।’

Releated Posts

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

‘বিহারের জয়ই বাংলার জয়ের পথ তৈরি করেছে’: বিজেপি এগোতেই ফের ভাইরাল মোদির পুরনো মন্তব্য

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার মাঝেই ফের সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক: পোস্টাল ব্যালট পুনর্গণনায় শৃঙ্গেরিতে জয় বিজেপির জীবরাজের, বললেন ‘সত্যের জয়’

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনার পর বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজ কংগ্রেসের বর্তমান…

ByByNews Desk May 4, 2026

‘দক্ষতা, অধ্যবসায় ও সহমর্মিতা জীবনের বিস্ময়কর শক্তি’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সুভাষিতম’ শিরোনামে একটি ভাবনামূলক বার্তা শেয়ার করে জীবনে…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top