News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু নিরন্তর নিম্নমুখী; আরোগ্যের হারও উপরের দিকে, সুস্থ হচ্ছে ভারত
Image

কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু নিরন্তর নিম্নমুখী; আরোগ্যের হারও উপরের দিকে, সুস্থ হচ্ছে ভারত

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৯ জন, যা আগের দিনের তুলনায় একটু বেশি। মঙ্গলবার সারা দিনে ভারতে ৫ জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৯ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের। ভারত মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭২,৩৪৭।

বিগত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যুর পর বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৬২০ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪ হাজার ৮৫৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৬৪ হাজার ২৪০ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৬,৮৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Releated Posts

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026

পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top