ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। তামিলনাড়ু গেলেন ত্রিপুরার ক্রিকেটাররা। মরশুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা তামিলনাড়ুর বিরুদ্ধে হবে ম্যাচটি। ৩ ডিসেম্বর থেকে। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। আপাতত ৪ ম্যাচ খেলে তামিলনাড়ুর পয়েন্ট ১৭ এবং ত্রিপুরার পয়েন্ট ১৩। গ্রুপ থেকে বেরুতে হলে তামিলনাড়ু জয় করতেই হবে ত্রিপুরাকে। কাজটা যথেষ্টই কঠিন। তারপরও একরাশ আত্মবিশ্বাস নিয়ে বুধবার সকালের বিমানে তামিলনাড়ু গেলেন আনন্দ ভৌমিকরা। ঘরের মাঠে সদ্য সমাপ্ত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়েছিলো ত্রিপুরা। মূলত সপ্তজিৎ দাসের দুই ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের কাঁধে ভর দিয়ে। শিশু বিহার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র গুজরাটের বিরুদ্ধে স্বপ্নের ফর্মে ছিলেন। প্রথম ইনিংসে শতরান করে ত্রিপুরাকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরান করে ত্রিপুরার পরাজয় রুখেছিলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে ত্রিপুরা দল ভালো খেলবে বিশ্বাস করেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। আর ওই বিশ্বাসকে পূঁজি করেই গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে গেলেন আনন্দরা। আগামীকাল থেকে তামিলনাড়ুতে অনুশীলন শুরু করবেন দুর্লভ-রা।

কোচবিহার ট্রফি : ভাইটাল ম্যাচ খেলতে ত্রিপুরার ক্রিকেটাররা এখন তামিলনাড়ুতে
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

















