News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের বাহরাইচে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত আরও ১৫ জন
Image

উত্তর প্রদেশের বাহরাইচে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত আরও ১৫ জন

বাহরাইচ, ৩০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বাহরাইচ জেলার তাপ্পে সিপাহ এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি জয়পুর থেকে যাত্রা শুরু করেছিল। আহত যাত্রীরা জানিয়েছেন, বাসটি লখনউ থেকে আসছিল ও ট্রাকটি বাহরাইচ থেকে আসছিল।

স্টেশন হাউস অফিসার রাজেশ সিং জানিয়েছেন, বাহরাইচ জেলার তাপ্পে সিপাহ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত হয়েছেন ১৫ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহরাইচের জেলাশাসক বলেছেন, আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে যদি দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুল দিক থেকে আসার পর ট্রাকটি বাসের সঙ্গে ধাক্কা মারে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top