News Flash

  • Home
  • বিদেশ
  • চিনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী
Image

চিনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী

বেজিং, ২৯ নভেম্বর (হি. স.) : চিনে কোভিডবিধির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে মাঠে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বেশ কয়েকটি শহরে বিশালসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গছে। ফলে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের জমায়েত ভেস্তে গেছে।

বিভিন্ন শহরে লোকজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাদের ফোন তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্য দিয়েও আন্দোলন চলছে। বিশ্বের বেশ কয়েকটি শহরেও এই আন্দোলনের পক্ষে জনমত তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার পশ্চিম চিনের উরুমকি শহরের একটি বহুতলে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল। ফলে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এর পর থেকেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসে। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিং ও সাংহাই শহরে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top