News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁদা সংগ্রকে কেন্দ্র করে এসএফআই ও এভিবিপির সংঘর্ষে উত্তেজনা কৈলাসহর কলেজে, গুরুতর আহত দুই
Image

চাঁদা সংগ্রকে কেন্দ্র করে এসএফআই ও এভিবিপির সংঘর্ষে উত্তেজনা কৈলাসহর কলেজে, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মহাবিদ্যালয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ৷ ঘটনা সোমবার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে৷ এর জেরে  কলেজ চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে ডাকা  হয় পুলিশ৷ খবর পেয়ে ছুটে যায় ধ্রুব এসডিপিও ধ্রুব নাথ এবং ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ এবং টি.এস.আর৷ জানা যায় এস এফ আই সমর্থকেরা  হায়দ্রাবাদে অনুষ্ঠিত সর্ব ভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে মহাবিদ্যালয়ে চাঁদা তুলছিল৷  মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকাদের কাছ থেকে চাঁদা তুলছিল তারা৷ এতে বাঁধা দেয় এভিবিপি সমর্থিত  ছাত্র ছাত্রীরা৷ এতেই বাঁধে বিপত্তি৷ এস এফ আই সমর্থক দুই ছাত্রকে মারধোর করা হয় বলে অভিযোগ৷  বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষা  তৃষা মজুমদারের গোচরে নেয় এস এফ আই৷ এরপর  মহাবিদ্যালয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়৷  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ- সমর্থিত ছাত্র ছাত্রীরা জানায় ২৫বছর বামফ্রন্ট-এর সরকার চলাকালীন এই ছাত্র সংগঠন মহাবিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে রেখছিলো৷ সামনেই ভোট৷  ভোট আসতেই তারা চাঁদা তোলা শুরু করেছে৷ কিসের জন্য চাঁদা তোলা হচ্ছে জিজ্ঞাসা করতেই আক্রমণ চালায়৷ পরে উল্টো কথা বলে মিথ্যা প্রচার চালাচ্ছে এস এফ আই৷  ভারপ্রাপ্ত অধ্যক্ষা তৃষা মজুমদার জানান দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে৷ এদিন পুলিশ ধৈর্য্যের পরিচয় দিয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top