News Flash

  • Home
  • খেলা
  • মাঠেই বিজয়ীরা পুরস্কৃত, ফুটবল এসো’র ধন্যবাদ
Image

মাঠেই বিজয়ীরা পুরস্কৃত, ফুটবল এসো’র ধন্যবাদ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে এগিয়ে চলো সংঘের অ‌্যরিস্টাইড। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এগিয়ে চলো-র গোল-মেকার গোলাম মোস্তাফা‌। সেরা গোলরক্ষকের পুরস্কারও গেছে এগিয়ে চলো সংঘে। পেয়েছেন বুদ্ধ দেববর্মা। আজ, রবিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এমএল প্লাজা রাখাল মেমোরিয়াল শিল্ড ফুটবলের ফাইনাল ম্যাচের শেষে মাঠেই আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দল এগিয়ে চলো সংঘ এবং রানার্স-আপ ফরোয়ার্ড ক্লাবকেও ঐতিহ্যবাহী শীল্ড দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন তথা স্পন্সরর এমএল প্লাজার কর্ণধার রতন সাহা, টিএফএ-র সহ-সভাপতি চঞ্চল নন্দী ও অমিত দে, সচিব অমিত চৌধুরী, যুগ্ম-সচিব কৃষ্ণপদ সরকার, পার্থসারথি গুপ্ত ও মনোজ দাস প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বহিঃরাজ্য থেকে আমন্ত্রিত দুজন জাতীয় রেফারিকেও টিএফএ-র পক্ষ থেকে স্মারক উপহারে সম্মান জানানো হয়। উল্লেখ্য, সেরা খেলোয়ারদের বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য বাদল চক্রবর্তী, মিলটন ঘোষ, রাজেশ রায় চৌধুরী, সুপ্রভাত দেবনাথ ও শান্তনু বনিককেও টিএফএ-র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। এদিকে, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় টিএফএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top