News Flash

Image

ঘিলাতলীতে নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ নভেম্বর৷৷ মাত্র দুদিন আগে শুক্রবার ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটা করে নেশা মুক্ত ত্রিপুরা, নেশা মুক্ত কল্যাণপুরের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো৷ এর একদিনের মাথাতেই পুলিশ নেশা ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেলো৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ স্থানীয় রূপরাই বাজারে অভিযান চালায়৷ পুলিশের এই অভিযানের খবর পেয়ে তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে যায় জুয়া খেলার পান্ডারা৷ পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকে জুয়া খেলার বোর্ড সহ অন্যান্য আনুষঙ্গিক কিছু মালামাল উদ্ধার করে৷ তবে জুয়া খেলার সাথে যুক্ত কাউকে আটক করতে পারেনি৷ কল্যাণপুর এর গ্রামীণ এলাকার বাজারগুলোতে ছেয়ে গেছে অবৈধ মদ বিক্রয় ও জুয়া খেলা৷ এমন কি কল্যাণপুর মধ্য বাজারেও অবৈধ মদের রমরমা চলছে৷ এর পর হোম ডেলিভারি তো আছেই৷ যারা ঘরে বসে মদ কিনতে চান তাদের কাছে মদ বিক্রেতার ফোন নাম্বার থাকে৷ একটা ফোন করলেই বাড়িতে সামান্য বেশি টাকার বিনিময়ে পৌঁছে যায় মদ ও অন্যান্য নেশার সামগ্রী৷ এরা সাধারণত ভ্রাম্যমান থাকে৷ তাই পুলিশ তাদের ধরতে পারে না৷ শনিবার রূপরাই বাজারে অভিযান চালিয়ে এক অবৈধ বিলেতি মদ বিক্রেতাকে অবশ্য আটক করে পুলিশ৷ তার নাম রিপু দেববর্মা৷ পুলিশের দাবি তার কাছ থেকে বিলাতী মদও উদ্ধার হয়৷ কল্যাণপুর থানার পুলিশ জানায় তাদের এই অবৈধ মদ ও জুয়া বিরোধী অভিযান চলবে৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top