News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্মাণ শ্রমিকের রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বিহারে
Image

নির্মাণ শ্রমিকের রহস্যমৃত্যু, তদন্তের দাবিতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ বিহারে

কিশনগঞ্জ, ২৭ নভেম্বর (হি.স.) : বিহারের কিশনগঞ্জের ঠাকুরগঞ্জে একটি রাস্তা নির্মাণকারী সংস্থার ক্যাম্পে ভাঙচুর চালাল আদিবাসীরা। রবিবার সকাল থেকেই ভাঙচুর ও তান্ডব দেখানোর পাশাপাশি ৩২৭ ই জাতীয় সড়কে অবরোধ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা।

জাতীয় সড়কের জিলেবিয়া মোড়ের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন রিয়েছে বিরাট পুলিশ বাহিনী। অভিযোগ শনিবার রাতে রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মী মনোজ কিসকুর (২৫) ক্যাম্পের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটে নেপাল সীমান্ত সংলগ্ন জেলার কুরলীকোট থানা এলাকার মালবস্তি গ্রামে। মৃতের আত্মীয় স্বজনের অভিযোগ ক্যাম্পে মৃত্যু হলেও সংস্থার পক্ষ থেকে রাতে পরিবারের কাওকে খবর দেওয়া হয় নি। রবিবার সকালে মৃত্যুর খবর কানে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আদিবাসী সমাজ। বিক্ষুব্ধ আদিবাসীরা ক্যাম্পের যন্ত্রপাতি, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মেশিনপত্র ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। এরপর ৩২৭ নম্বর জাতীয় সড়ক ও ঠাকুরগঞ্জ শহরের বিভিন্ন পকেট রুট অবরোধ করে। এই খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিন জাতীয় সড়ক অবরোধের ফলে শিলিগুড়ি-বাহাদুরগঞ্জ জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top