News Flash

Image

তেলিয়ামুড়ায় কংগ্রেসের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ নভেম্বর৷৷ গোষ্ঠী কোন্দল জিইয়ে  রেখে ভারত গড়ার স্বপ্ণ দেখছে কংগ্রেস নেতৃত্বরা৷ভারত জোড় কংগ্রেস দলের কর্মসূচির সর্বভারতীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যে ওই অনুষ্ঠান চলছে৷এর সুবাদে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রা শুরু করেছিল৷ রবিবার এই পদযাত্রার ছিল অন্তিম দিন৷ এদিনের কংগ্রেস কর্মীদের পদযাত্রা শুরু হয় তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে৷ এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের  কংগ্রেস দলের প্রাক্তন  বিধায়ক অশোক কুমার বৈদ,, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা৷ পরে এই পদ যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে এসেই শেষ হয়৷ পরে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন, দেশের ঐক্য, এবং এ রাজ্যের গণতন্ত্র রক্ষা করতে পারে কংগ্রেস দল৷ তাই কংগ্রেস দলের যুব আইকন রাহুল গান্ধী গোটা দেশজুড়ে পদযাত্রার আহ্বান জানিয়েছিলেন৷ সেই আহববানে সাড়া দিয়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রায় শামিল হয়েছিল৷ রবিবার ছিল সেই পদ যাত্রার নবম দিন  অর্থাৎ অন্তিম দিন৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমার কংগ্রেস নেতৃত্বদের মধ্যে যে গোষ্টি কোন্দলের ধারাবাহিকতা বজায় রয়েছে তা ফের প্রকাশ্যে৷ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃত্বদের দেখা পাওয়া যায়নি ভারত জড়ো কর্মসূচিতে৷ এদিকে কংগ্রেসের গোষ্ঠী কোন দল প্রকাশ্যে আসতে জনমনে এবং রাজনৈতিক মহলের মধ্যে তীব্র সমালোচনার বাতাস বয়ছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top