News Flash

Image

গোলাঘাটিতে প্রতি ঘরে বিজেপি কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  রবিবার প্রতি ঘরে অভিযানের অঙ্গ হিসেবে গোলাঘাটি বিধানসভায় বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হয়৷বিজেপির প্রতি ঘরে অভিযানের অঙ্গ হিসেবে গোলাঘাটি বিধানসভায় বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়৷ আজ প্রথমে গোলাঘাটি বিধানসভার গোপিনগর কমিউনিটি হলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, মন্ডলের যুব মোর্চার সভাপতি হরিশংকর ভৌমিক, বিজেপি প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা৷ মন কি বাত অনুষ্ঠানের শেষে সকলে এক বিশাল মিছিল বের হয়ে কলকলিয়া দুর্গা চৌমুনি স্থিত বিজেপির দলীয় কার্যালয় অফিসে এসে সমাপ্ত হয়৷ বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপির প্রতি ঘরে অভিযান উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়৷ এই জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপি প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা সহ দলের অন্যান্য কার্যকর্তারা৷ এই জনসভায় স্বাগত ভাষণ রাখতে গিয়ে এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বিরোধিদের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেছেন বিগত বাম সরকারের আমলে রাজ্যের সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে৷ রাজ্য উন্নয়নের নাম করে রাজ্যের সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছিল৷ বর্তমান সরকার রাজ্যের মানুষের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top