News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতি ঘরে বিজেপি অভিযানের সূচনা, অংশ নিলেন মুখ্যমন্ত্রীও
Image

প্রতি ঘরে বিজেপি অভিযানের সূচনা, অংশ নিলেন মুখ্যমন্ত্রীও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘর চলো অভিযানের সূচনা করল প্রদেশ বিজেপি৷ ঘর ঘর চলো অভিযানের মাধ্যমে বর্তমান সরকারের সাফল্য গুলি মানুষের সামনে তুলে ধরা হবে৷ রবিবার থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী চলবে এই ঘর ঘর চলো অভিযান৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচী হাতে নিচ্ছে প্রদেশ বিজেপি৷ সম্প্রতি বিজেপির বুথ বিজয় অভিযান সম্পন্ন হয়েছে৷ এইবার ঘর ঘর চলো অভিযান শুরু করেছে প্রদেশ বিজেপি৷ ৭ দিন ব্যাপী এই অভিযান চলবে৷ রবিবার নির্ধারিত সময় বারোটায় শুরু হয় ঘর ঘর চলো অভিযান৷ নিজ বিধানসভা এলাকায় অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী তথা আট নং টাউন বড়দোয়ালির বিধায়ক ডাঃ মানিক সাহা৷ নেতাজি সুকল মাঠে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর তিনি কার্যকর্তা ও কর্মীদের সাথে নিয়ে একটি মিছিল করে৷ তারপর প্রতিটি বাড়িতে বিজেপির পতাকা ও স্টিকার লাগানোতে অংশগ্রহণ করেন৷ একই সাথে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় কি কি কাজ হয়েছে তার রিপোর্ট কার্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য কার্যকর্তারা৷ সরকারের সাফল্য গুলি জনগণের কাছে তুলে ধরতে এই ঘর ঘর চলো অভিযান বলে জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সরকার কি কি করছে সে বিষয়টাও তুলে ধরা হচ্ছে৷ এদিন প্রধানমন্ত্রীর মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিভিন্ন অজানা বিষয়ে অবগত করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী৷  প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এক যোগে এই ঘর ঘর চল অভিযানের সুচনা হয় এদিন৷ ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মা৷ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top