News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের মরশুমের শীতলতম দিন তিলোত্তমায়, তাপমাত্রা কমে পৌঁছল ১৬.৭ ডিগ্রিতে
Image

ফের মরশুমের শীতলতম দিন তিলোত্তমায়, তাপমাত্রা কমে পৌঁছল ১৬.৭ ডিগ্রিতে

কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): শীতের পরশ গায়ে মেখেছে কলকাতা-সহ গোটা রাজ্য। ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। যদিও বেলা গড়ালে রোদের তাপে উধাও হচ্ছে ঠান্ডার আমেজ। চলতি বছরে নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতে আরও নামতে পারে পারদ।শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পারদ পতনের পর শনিবারও মরশুমের শীতলতম দিন উপভোগ করল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত আগামী কয়েক দিন শহরের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পারদের এমন ওঠানামাই বহাল থাকবে। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top