News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পদযাতা অনুষ্ঠিত
Image

রামনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পদযাতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  শনিবার রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও পথযাত্রা কর্মসূচি পালন করা হয়৷  ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও পথযাত্রা কর্মসূচির  আজ অষ্টম দিন৷ আজ অষ্টম দিনে ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি রামনগর কেন্দ্রে অনুষ্ঠিত হয়৷ প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি বের হয়ে রামনগর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা৷ কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেন দেশবাসীর  স্বার্থ সুরক্ষায় গোটা দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে৷ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ আশিস বাবু বলেন দেশে বেকারত্ব মারাত্মক আকার ধারণ করছে৷ বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করছে না৷ কর্মচারীদের প্রতি বঞ্চনা অব্যাহত রয়েছে৷ দেশের অর্থনৈতিক মান যেভাবে অবনমন হচ্ছে তা বন্ধ করতে হবে৷ দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই পদযাত্রা বলে তিনি উল্লেখ করেন৷ দেশের জনগণকে জাগ্রত করতেই রাহুল গান্ধী এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন৷ পদযাত্রায় অংশগ্রহণ করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ণ তুলেন প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা৷ তিনি বলেন ভয়-ভীতি সন্ত্রাস চালিয়ে বিভেদের রাজনীতি করার চেষ্টা হচ্ছে৷ নির্বাচনী বৈতরণী পার হতেই তারা এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ আসন্ন বিধানসভা নির্বাচননির্বাচনকে সামনে রেখে জনগণকে সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন আরো তীব্রতর করার আহ্বান জানিয়েছেন তিনি৷

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top