News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বিশ্ব বৈষ্ণব সম্মেলন শুরু ২৯ নভেম্বর
Image

আগরতলায় বিশ্ব বৈষ্ণব সম্মেলন শুরু ২৯ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ তথা শ্রী গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ আবির্ভাব মহোৎসব বিশ্ব বৈষ্ণব সম্মেলন৷ বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট ওঁ ১০৮ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বিশ্বব্যাপী ত্রিবর্ষব্যাপী সার্ধশতবর্ষ আবির্ভাব উৎসবের অঙ্গ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন৷ আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পারমার্থিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই বিশ্ব বৈষ্ণব সম্মেলন৷ এই বিশ্ব বৈষ্ণব সম্মেলনে দেশ বিদেশ থেকে আগত বহু সংখ্যক সাধু, বৈষ্ণব, মহাত্মারা যোগ দেবেন৷ ২৯ নভেম্বর বিকাল ৩ টা ৩০ মিনিটে নগর সংকীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হবে৷ ৩০ নভেম্বর বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নং ১ এ শুরু হবে বিশ্ব বৈষ্ণব সম্মেলন৷ ৩০ নভেম্বর বিকালে বিশ্ব বৈষ্ণব সম্মেলনের উদ্বোধন৷ অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা অংশ নেবেন৷ ১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে নামকীর্তন, সাংসৃকতিক কার্যক্রম, যুব চেতনা মহোৎসব ও বিশ্ব বৈষ্ণব সম্মেলন ও মহাপ্রসাদ বিতরন করা হবে৷ এই উৎসবকে সার্থক করে তুলতে গৌড়ীয় মিশনের বর্তমান আচার্যদেব শ্রীমদভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান আচার্য্যদেব শ্রীমদ্ভক্তি বিচার বিষ্ণু মহারাজের সুচিন্তিত নির্দেশ মেনে আগরতলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top