News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতের রায়ে টিপিএসসি পরিচালিত ইঞ্জিনিয়ার নিয়োগের মেইন পরীক্ষা আপাতত স্থগিত
Image

আদালতের রায়ে টিপিএসসি পরিচালিত ইঞ্জিনিয়ার নিয়োগের মেইন পরীক্ষা আপাতত স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে: টিপিএসসি দ্বারা পরিচালিত ইঞ্জিনিয়ার নিয়োগের মেইন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে টিপিএসসি জানিয়েছে,  ত্রিপুরা হাইকোর্টের রায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য মেইন পরীক্ষা যেটি ০৩.০৫.২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়ার আগে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী শংকর লোধ জানিয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার যে উত্তরপত্র প্রকাশিত হয়েছে তাতে বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে কোথাও উত্তর ভুল রয়েছে কোথাও আবার প্রশ্ন ভুল। অর্থাৎ সেই উত্তরপত্রে অসংগতি লক্ষ্য করা গেছে। এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি অরিন্দম লোধ সমস্ত দিক বিবেচনা করে টিপিএসসিকে নতুন কমিটি গঠন করে এই উত্তরপত্র পুনরায় বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরনো কমিটিতে যারা ছিলেন তাদের নতুন কমিটির রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। টিপিএসসি এর নতুন কমিটি উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করে নতুনভাবে ফলাফল প্রকাশ করার পরেই মেইন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে বলে জানিয়েছেন আইনজীবী শংকর লোধ।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top